ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতিকমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য র্যালি সহ নানা কর্মসুচির আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান। নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াজেদ খান ডাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সহ- সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক প্রদীপ কুমার মোদক মানিক ও আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মনোতোষ কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এম আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, সদস্য শাহনাজ পারভিন, রাজীব চৌধুরী, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম উজ্জ্বল, আবুল কালাম আজাদ, আজিজুর রহমান, আসাদুজ্জামান আছাদ, রাজু আহমেদ, সাংবাদিক আবু সালেহ মাসুদ হাসান, আব্দুল মোমিন, আব্দুল জলিল, সাংবাদিক তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন, মমতাজ বেগম, আব্দুর রহমান রকি, চম্পা রানী, আবু হুরাইরা বর্ষণ প্রমূখ।

