ঢাকাTuesday , 14 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক শহীদুল্লাহেল কবির ফারুককে পুলিশ গ্রেফতার করে। সোমবার রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। আটককৃত শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের সাবেক বিডিআর সদস্য মোশাররফ হোসেন নওশার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার জানান, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্যাহেল কবীর ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় পূর্বেও তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি আরও জানান, জামিনের পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছুদিন পর তিনি জামিনে মুক্তি পান।