ঢাকাTuesday , 14 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ডক্টর ক্যাফে, এর খাবারে অস্বাস্থ্যকর উপাদান পাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় ভোক্তারা। সম্প্রতি ভালুকায় এক ব্যক্তিগত মিটআপ অনুষ্ঠানে ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হয়। কিন্তু পরিবেশিত খাবারের মধ্যে মুরগির লোমসহ আস্ত একটি ডানা (পাকনা) পাওয়া যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে ফেসবুকে এক ক্ষোভভরা পোস্টে এমডি সাব্বির আহম্মদ লিখেছেন “আমাদের পরিবেশন করা খাবারের মান দেখে আমরা হতবাক! মুরগির লোমসহ আস্ত ডানা পরিবেশন করা হয়েছে। এটি শুধু নোংরামি নয়, জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলার নমুনা।” তিনি আরও আহ্বান জানান, ভালুকাবাসীকে এক হয়ে এমন স্বাস্থ্যবিধি-লঙ্ঘনকারী প্রতিষ্ঠান বর্জন করতে হবে। তাঁর ভাষায়, “আমাদের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়। এমন রেস্টুরেন্টকে বয়কট করুন, যারা আমাদের জীবন নিয়ে খেলা করছে।” ভোক্তাদের অভিযোগ, ডক্টর ক্যাফে দীর্ঘদিন ধরেই খাবারের মান নিয়ন্ত্রণে উদাসীন। স্থানীয়দের অনেকে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন।