ঢাকাMonday , 13 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে চুরি হয়ে যাওয়া ড্রাইভারকে সিএনজি উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল

Link Copied!

রাতের আধাঁরে নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় দরিদ্র চালক মমিনের সিএনজি অটোরিকশাটি। সংসার চালানোর একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙ্গে পড়া মমিনের আর্তনাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা চুরি হয়ে যাওয়া সেই চালক মমিনকে সিএনজি অটোরিকশা উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি। একই সময় ১১ জন অসহায়কে জীর্ণ ঘর পুনঃনির্মাণ করার জন্য ৫৭ বান টিন দেয়া হয়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে সিএনজি অটোরিকশা ও টিন হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি বাংলাদেশের পরিচালক জামাল হোসেম শামীম। মানবাদিকার কর্মী ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, কুলাসার কুলাসার গ্রামের সমাজ সেবক সামছুল আলম, রাজনৈতিক বিদ ও সমাজ সেবক মাহফুজ ভুইয়া আবদুল হক কোম্পানি, মাওলানা আবুল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ উল্ল্যাহ খোকন, আবু সায়েম পাটোয়ারী, লোকমান হোসেন, খবির পাটোয়ারী, নজরুল ইসলাম মামুন পাটোয়ারী। সিএনজি অটোরিকশা উপহার পেয়ে ড্রাইভার মমিন অনুভূতি জানাতে গিয়ে বলেন, সিএনজি চুরি হওয়ার পর আমি অসহায় হয়ে গিয়েছিলাম। এখন সিএনজি অটোরিকশা উপহার পেয়ে আমার পরিবার চালাতে পারব, আমার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি। কুলাসার সমাজ কল্যাণ পরিষদ সেক্রেটারি সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী বলেন, আমরা সমাজে গরিব অহসায় মুক্ত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। নাসির উদ্দীন সোহেল বাবু একজন মানবিক মানুষ হিসাবে সারা দেশে যে ভাবে কাজ করে যাচ্ছে সমাজে এমন মানুষ পাওয়া ভাগ্যর ব্যাপার।