কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে মাদক সেবন করে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দীপংকর চন্দ্র শীল (৩০) নামের এক ব্যক্তিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে গত বৃহষ্পতিবার (৯ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।
দীপংকর চন্দ্র শীলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি জনাব ফয়সাল উদ্দিন বলেন মাদক সেবন ও এর মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি রোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। এলাকাবাসী জানান এই ধরনের অভিযান অভ্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব এবং এ অভিযানে আমরা সন্তুষ্ট।

