ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শনিবার স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। শুরুতেই পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
পৌর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মোস্তাক আহমেদ মোস্তাক। প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী অংশ নেন। পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।