ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

Link Copied!

সারাদেশের ন্যায় রাঙামাটিতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার (১২ অক্টোবর) সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মোবারক হোসেন। রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে এ সময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ বেবি ত্রিপুরা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ শিশুকে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৪৯টি ইউনিয়নের ১ হাজার ২২২টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১১ হাজার ৯৪১টি বিদ্যালয় এবং ৪২ হাজার ৮০৩টি এলাকার শিশু যারা বিদ্যালয়ে ভর্তি হয়নি বা লেখা-পড়া করে না এমন শিশুকেও টিকা প্রদান করা হবে বলে জানানো হয়। চলতি মাসের ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস পর্যন্ত এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে জানায় স্বাস্থ্য বিভাগ।