ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

Link Copied!

মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে মণিরামপুর প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান ক্যাম্পেইন কার্য্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম, মণিরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন প্রমূখ। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, এ উপজেলায় মাসব্যাপী ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ২৯০ জন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে।