ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে প্রয়াত মুছার স্মরণ সভা অনুষ্ঠিত

Link Copied!

‘মণিরামপুর উপজেলা বিএনপি’র সহ সভাপতি সদ্য প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ মুছার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুরে শহীদ মশিয়ুর রহমান অডিটোরিয়ামে বর্ষিয়ান এ নেতা স্মরণ সভা হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানন মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যে বলেন, তিনি শুধু বিএনপি নেতাই ছিলেন না, ছিলেন বিএনপি গড়ার একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। আর এই বর্ষিয়ান নেতার স্মৃতি ধরে রাখতে মণিরামপুরে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপিকে আরো ইষ্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যেও কোন বিকল্প নেই।’ আয়োজিত এ স্মরণসভায় বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মৃত্যুর পর মোহাম্মদ মুছার জানাজা এবং স্মরণ সভায় লাখো মানুষের উপস্থিতিই জানান দেয় তিনি কতটা জনপ্রিয় ছিলেন।’ মোহাম্মদ মুছাকে পিতৃ সমতুল্য আখ্যা দিয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘তিনি (মুছা) সব সময় দলের ভেতর ঐক্য কামনা করতেন। তারপরও দলের ভেতর বিভেদ ছিল। কিন্তু আজ থেকে মণিরামপুরে দলের ভেতর মুছা-ইকবাল পন্থি বলে কোন গ্রুপ থাকবে না। সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এক কাতারে এসে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে।’ বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, অ্যাড. বিএনপি নেতা মুজিবুর রহমান, মোতালেব হোসেন, জাহাঙ্গীর বিশ্বাস, নাজমুল হক লিটন, খান শফিয়ার রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুবদলনেতা আব্বাস উদ্দিন, বিল্লাল গাজী, সায়ফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব হুমায়ুন কবির, সদস্য মাসুদ গাজী, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল প্রমূখ। স্মরণ সভা শেষে মোহাম্মদ মুছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ৪ অক্টোবর দুপুরে আলহাজ্ব মোহাম্মদ মুছা অসুস্থ্য হয়ে পড়লে যশোর কুইন্স হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।