ঢাকাSaturday , 11 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আয়মান হোসেন সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের
সন্তান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্রবার-শনিবার পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে। অভিভাবক মাশহুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা দায়ী। এর দায় তাদের নিতে হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়। ঘটনার সতত্যা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।