ঢাকাSaturday , 11 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশীর শোডাউন

Link Copied!

জয়পুরহাটে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী নেতার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে প্রচার এবং দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদারে এই কর্মসূচির আয়োজন করা হয়। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই আগামীর রাষ্ট্র পরিচালিত হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক, বাফার ভাইস চেয়ারম্যান এবং সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ। শনিবার (১১ অক্টোবর) সকালে জয়পুরহাটের কালাই পৌর শহরের পুলিশ প্লাজার সামেন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে প্রচার ও জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। তারা বলেন- এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের এক যুগান্তকারী রূপরেখা। সমাবেশ শেষে প্রায় ২ হাজার মোটরসাইকেলে ৪ হাজারেরও বেশি নেতাকর্মী বিশাল মোটরসাইকেল শোডাউন করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ শোডাউনটি উপভোগ করেন। এতে উপস্থিত ছিলেন-সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল। এরা তিনজনই জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন- দলীয় ঐক্যই পারে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে। লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও শোডাউন, যা পুরো কালাই পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।