ঢাকাSaturday , 11 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আইএসপিআর
October 11, 2025 8:06 pm
Link Copied!

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক ককর্মকা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ একালাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নস্থ মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযানকালে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে ১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগান তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।