ঢাকাWednesday , 8 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

Link Copied!

কুমিল্লার দেবিদ্বার সড়কে যানজট সৃষ্টি ও কৃষি জমির মাটি কেটে জলাধার ভরাটের দায়ে দুটি পরিবহন ও এক ড্রেজার ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
(৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১. ০০ টায় দেবিদ্বার উপজেলা নিউমার্কেটের মূল সড়কে যানজট সৃষ্টি করায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন এ সময় ফারহানা পরিবহন এবং এম এইস ট্রান্সপোর্ট কে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় ২ টি মামলায় ১০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। এছাড়া দুপুর ২. ০০ টায় রাজামেহার ইউনিয়নে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি কেটে জলাধার ভরাট করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দ আলী সরকার নামক এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, সড়ক পরিবহন শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অভ্যাহত থাকবে।