ঢাকাWednesday , 8 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

Link Copied!

“আমি কন্যাশিশুর বন্ধু হবো, সাহসী হবো, দেশের কল্যাণে কাজ করবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব লিংকন বিশ্বাস। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সমঅধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুর সঠিক বিকাশ ও সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজকে আরও মানবিক ও অগ্রসর করা সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমি মজুমদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।