ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্বালাওপোড়াও-নির্বাচন একসঙ্গে হতে পারে না

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক: হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার মাগুরার মঘিরঢালে ৯ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছেন বলেও জানান তিনি।
রোববার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে রোগীদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আবারো হতভাগ্য মানুষগুলোর মুখ দেখলাম। ভেবেছিলাম সব স্বাভাবিক হয়ে যাবে। তারা (বিএনপি) হরতালের নামে জ্বালাওপোড়াও করে, খোলা ট্রাকে পেট্রোলবোমা মারে। কোনো নিরীহ শ্রমিক হয়তো কাজ থেকে ফিরছে, তারাও রক্ষা পাচ্ছেন না। তাদের আক্রোশে মুক্তিযোদ্ধা ইউসুফ মারা গেলেন। এগুলোর জন্য জনগণের কাছে বিএনপিকে জবাবদিহি করতে হবে।’
তিনি আরো বলেন, ‘খালেদাকে বলছি, হরতাল অবোরোধের নামে এসব বন্ধ করুন। হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না।’
গতকাল শনিবার মাগুরার মঘিরঢালে ৯ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছে জানিয়ে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।