ঢাকাMonday , 6 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ইয়াবাসহ গ্রেফতার ৩

Link Copied!

মোংলা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে । ৬ অক্টোবার গভীর রাতে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, গোপন তথ্যের মাধ্যমে মোংলা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের শ্রম কল্যান রোড থেকে শফিক ও সাগরকে ও আব্দুর রহিমকে মেরিন ড্রাইভ রোড থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা জব্দ করে ৩ জনকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। গ্রফতারকৃতরা হলেন- মাদ্রাসা রোডের আমির হোসেনের ছেলে শফিক একই এলাকার মজিবুল হকের ছেলে আব্দুর রহিম এবং ৬ নং ওয়ার্ডের রাতারাতি কলোনীর লোকমান হোসেনের ছেলে সাগর হোসেন তারা মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামানের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান মোংলা থানা পুলিশ অব্যাহত রাখবে।