ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি নির্বাচন বিএনপির জন্য সুযোগ

Link Copied!

তোফায়েল আহমেদ-ফাইল ছবি

তোফায়েল আহমেদ-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আড়াই মাস পর এখন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে আন্দোলন থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে বিএনপি।’
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে ভিয়েতনামের বাণিজ্য ও শিল্প বিষয়ক ভাইস মিনিস্টার হোয়াংকোয়াক ভংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘সিটিকর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। সরকার তাতে প্রয়োজনীয় সহায়তা দেবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির তথাকথিত আন্দোলন জনগণ প্রত্যাখান করেছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে। এখন থেকে শুধু সিটি নির্বাচন নয়, সকল নির্বাচনে বিএনপি অংশ নেবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আমার মনে হয় সিটি কর্পোরেশন নির্বাচন তারা  করবে। সুস্থ রাজনীতিতে ফিরে আসবে।’
তিনি বলেন, ‘২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনেও বিএনপি অংশ নেবে। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে।’