ঢাকাMonday , 6 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশি মালটা চাষে সাফল্যের মুখে পঞ্চগড়ের সাদেকুল

Link Copied!

দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এখন শুধু চা নয়, নানা বাণিজ্যিক ফল চাষেও সাফল্যের গল্প লিখছে। মাটি ও আবহাওয়ার কারণে চা উৎপাদনে দেশজুড়ে তৃতীয় অবস্থানে থাকা এ জেলায় এখন দেশি মালটা চাষেরও ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে। পঞ্চগড়ের বোদা উপজেলার ২নং ময়দানদিঘী ইউনিয়নের ভিমপুকুর এলাকার কৃষক সাদেকুল ইসলাম তার নিজস্ব দুই বিঘা জমিতে ২১৭টি দেশি মালটা গাছ রোপণ করেন। প্রতিটি গাছে বছরে ৫০ থেকে ৮০ কেজি পর্যন্ত মালটা ফলন হয়। রোপণের মাত্র দুই বছরের মধ্যেই তিনি প্রায় দুই লক্ষ টাকার মালটা বিক্রি করেন, আর চলতি বছরে তার বিক্রির লক্ষ্যমাত্রা চার লক্ষ টাকা। সাদেকুল জানান, গত বছরের জানুয়ারিতে বোদা উপজেলা কৃষি অফিস থেকে তিনি বিনামূল্যে ২১৭টি মালটা চারা পান। পাশাপাশি, রাসায়নিক সার প্রয়োগ ও পরিচর্যার বিষয়ে কৃষি অফিস থেকে প্রশিক্ষণও গ্রহণ করেন। বর্তমানে তিনি আরও এক বিঘা জমিতে নতুন করে মালটা চাষ শুরু করেছেন। তাঁর আশা, আগামী দুই বছরের মধ্যেই নতুন গাছগুলো থেকেও বিক্রি শুরু করতে পারবেন। বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী বলেন, “পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া মালটা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা কৃষকদের মালটা ও অন্যান্য বাণিজ্যিক ফল চাষে উৎসাহিত করছি। এতে কৃষকদের আয় যেমন বাড়ছে, তেমনি স্থানীয় বাজারে দেশি ফলের চাহিদাও পূরণ হচ্ছে।” তিনি আরও জানান, এ বছর বোদা উপজেলায় ৪৭ হেক্টর জমিতে মালটা চাষ হচ্ছে।