গোপালগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন পরিবারের কাছে আর্থিক চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। সোমবার সকালে গোপালগঞ্জ বিআরটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেএই আর্থিক চেক বিতরণের আয়োজন করা হয়। এ সময় গোপালগঞ্জ জেলায় বিগত ২২,২৩,২৪ সালে ৩৩২ টি সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬৬ জন নিহত ও ৪৯২ জনআহত হয়। নিহতদের মধ্যে থেকে ৮ জনরের পরিবারকে ৪০ লাখ টাকা বিতরণ করা হয়। নিহত সাকিল সিকদার, তহুরা পারভিন, রইচ শেখ, তানিয়া আফরোজ, কুদ্দুস মোল্লা, রাজিজ শেখ, শের খান ও আলমগীর হোসেনকে প্রতিজনকে ৫ লাখ টাকার আর্থিক চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। চেক বিতরণ অনুষ্ঠানে পুলিশের সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন, বিআরটির সহকারী পরিচালক লায়লাতুল মাওয়াসহ সাংবাদিকবৃন্দ।

