ইসলামি ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টার সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ইসলামিক ব্যাংকের গাংনী শাখার সমানে এই মানববন্ধন করেন বৈষম্যমুক্ত চাকুরী প্রত্যাশী পরিষদ। হাফেজ মোহাম্মদ সাইফুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আলামিন হোসেন, আবু সায়েম, রোমান মল্লিক, সিহাব হোসেন, মাহাবুব রহমান প্রমূখ। বক্তারা বলেন, চট্টগ্রামের এসআলম গ্রুপ ইসলামিক ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকগুলোর দখল নিয়ে ওই অঞ্চলের হাজার হাজার মানুষ নিয়োগ দিয়েছে। যাদের অনেকেরই একাডেমিক সনদ নেই। অবিলম্বে তাদের বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। মানববন্ধনে চাকুরী প্রত্যাশী যুবকরা অংশ নেন।

