ঢাকাMonday , 6 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মশালা

Link Copied!

মেহেরপুরে শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টায়পয়েড টিকাদান ক্যাম্পিন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ টার সময় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মহম্মদ আব্দুল সালাম। গণযোগাযোগ অধিদফতর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদফতরের উপ পরিচালক তারেক মহম্মদ, সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম সিরাজুম মনির। ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় দিনব্যাপী কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। টিকাদানের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা করা হয়।