ঢাকাMonday , 6 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর বিএনপি’র সাবেক সভাপতির ইন্তেকাল

Link Copied!

মণিরামপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ মুছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার জোহরবাদ মণিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং রোববার বেলা ১১ টায় উপজেলার নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে আটঘরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর শোকসপ্ত পরিবারকে সান্ত¡না দিয়ে গভীর সমবেদনা জানিয়ে বাসভবনে গিয়ে সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় সদস্য ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
এদিকে প্রথম দফা জানাজায় মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়ার ইমামতিতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিন বিন ওয়াক্কাস, জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু ও মোহাম্মদ মুছার ছোট ছেলে মঈনুল ইসলাম মঈন।
বোরবার দ্বিতীয় দফা জানাজায় শেষে মোহাম্মদ মুছার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি, মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।