ঢাকাMonday , 6 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৯

Link Copied!

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় একজনসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে জুয়া আইনে ৬ জন ও মাদক আইনে ২ আসামি রয়েছে। এসময় জুয়াড়িদের কাছ থেকে ৫৪ হাজার টাকা, হোরাইন ও টেপান্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে রবিবার (৫ অক্টোবর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাংনী থানা পুলিশের টিম। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, ধর্ষণ মামলার আসামি গাংনী উপজেলার চৌগাছা গ্রামের ওহাব শাহ’র ছেলে জামাল উদ্দীন, জুঁয়া আইনের মামলায় সাহারবাটি গ্রামের আইনাল মালিথার ছেলে জিহান, আব্দুল হালিমের ছেলে মাসুদুর রহমান, মৃত উসমান কারিগরের ছেলে ইমাদুল ইসলাম, মৃত নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান, মৃত জালাল উদ্দীনের ছেলে আসাদুল হক ও সদর উপজেলার কালিগাংনী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাবুল হোসেন। এছাড়া মাদক মামলার আসামি কাজিপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে জুনায়েদ হোসেন ও নিশিপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা। মাদক কারবারী মাসুদের কাছ থেকে এক শ গ্রাম হেরোইন ও জুনায়েদের কাছ থেকে ১০ টি ট্যাপন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এদের মধ্যে ধর্ষণ মামলার আসামি জামাল উদ্দীনের নামে গাংনী থানার মামলা নং ৮, তারিখ ০৫/১০/২৫ ইং, জুয়াড়িদের বিরুদ্ধে মামলা নং ৮. তারিখ ০৫/১০/২৫ ইং ধারা ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরের দিকে আসামিদের আদালতে নিলে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।