ঢাকাSaturday , 4 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ডাকাতির মালামালসহ এক ডাকাত গ্রেফতার

Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুরে ডাকাতি মামলার প্রধান আসামি ও দুর্ধর্ষ ডাকাত সর্দার মো. কামাল গাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ডাকাতি সংঘটিত হয়।
এ ঘটনায় প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল লুট হয়। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা, ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ।
অবশেষে ২ অক্টোবর ঢাকা খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় প্রধান আসামি মো. কামাল গাজীকে।
এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।
এছাড়াও তার হেফাজত থেকে অন্য মামলার লুট হওয়া ঘড়িও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।