ঢাকাSaturday , 4 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলাম উদ্দিন নামে এক বৃদ্ধ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় (ডেকুরাপাড়া) গ্রামে। নিহত ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত শবদর আলীর ছেলে।
শনিবার ভোরে বাড়ির পিছনে দিকে লাকড়ি/খড় ঘরের সামনে ঝুলন্ত অবস্থায় স্থানীয় লোকজন উনার মরদেহ দেখতে পান। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। নিহতের চাচাতো ভাই মাওলানা আবুল কাশেম ও ভাতিজা হাফিজুর রহমান জানান, ইসলাম উদ্দিন ছিলেন একজন নিরীহ ও শান্ত প্রকৃতির। তারা ধারণা করছেন এটি কোনো দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হতে পারে, কারণ উনার সাথে কারো কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।