ঢাকাSaturday , 4 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়ামিন (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ইয়ামিন গাংটিয়ারা গ্রামের প্রবাসী হেলাল পাঠানের একমাত্র ছেলে। সে স্থানীয় গাংটিয়ারা মোল্লা বাড়ি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইয়ামিন। নিখোঁজের দীর্ঘক্ষন পার হলেও সে পানি থেকে উঠে না আসায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে জাল ফেলে বিকেলে তাকে উদ্ধার করে উপজেলার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের মামা আবুল কালাম বলেন, আমাদের এক মাত্র বাগীনার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে  আমাদের পরিবার ।
এবিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, পানিতে ডুবে কেউ মারা গেছে এমন তথ্য পাইনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।