ঢাকাWednesday , 1 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, যা ধর্ম, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ সংকেত- ড. খন্দকার মারুফ

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার গৌরীপুরের বন্ধন কমিউনিটি সেন্টারে জাসাস কুমিল্লা উত্তর জেলার আয়োজনে। জন্মদিনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ড. মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান ড. খন্দকার মারুফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকে একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, যা ধর্ম, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ সংকেত। রাজনীতির নামে মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি এ সময় তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মারুফ হোসেন আরও বলেন, “বিএনপি মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের দিকনির্দেশনায় দেশে আবারো গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক মো. কামাল পারভেজ ডালিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম মিজান। বক্তারা তাদের বক্তব্যে দাউদকান্দি-তিতাস-হোমনা-মেঘনা অঞ্চলের উন্নয়নে ড. খন্দকার মোশাররফ হোসেনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই নন, বরং দেশের অর্থনীতির স্থপতি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে দাউদকান্দি ও পার্শ্ববর্তী অঞ্চলে সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন মাদরাসার এতিম ছাত্ররাও এতে অংশ নিয়ে তার জন্য মোনাজাত করেন। পুরো অনুষ্ঠানটি ছিল স্মরণীয় ও আবেগঘন পরিবেশে পরিপূর্ণ। স্থানীয় নেতাকর্মীরা জানান, ড. মোশাররফ হোসেন শুধু বিএনপির নয়, দাউদকান্দি-তিতাস-হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক।