ঢাকাWednesday , 1 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন করেন ,৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা

Link Copied!

কুমিল্লা চান্দিনায় জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া কর্তৃক চান্দিনা উপজেলার ডা. ধরনীমোহনপাল রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। গত (১ অক্টোবর) বুধবার বিকালে চান্দিনার শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন । পরিদর্শন কালে সেনাবাহিনী কমান্ডার বলেন গত ২০ জুলাই ২০২৪ তারিখ হতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মোতায়েন পরবর্তী সময় হতে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য যৌথ বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এই ইউনিট এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন বাংলাদেশে চলমান হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে আসছেন। তার পরিপ্রেক্ষিতে কুমিল্লার চান্দিনা উপজেলার ডা. ধরনীমোহনপাল রাজকালীবাড়ি মন্দিরে গতকাল ১/১০/২০২৫ ইং তারিখে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সকলের সাথে মতবিনিময় শেষে সবার মঙ্গল কামনা করেন এবং দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। উক্ত সময়ে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মন্দিরের সভাপতি, সহ-সভাপতির সাথে মতবিনিময় করেন। উক্ত পূজাণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড, অধিনায়ক ৩ ইষ্ট বেংগল রেজিমেন্ট, ক্যাম্প কমান্ডার চান্দিনা আর্মি ক্যাম্প, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক , মো ফয়সাল আল নূর উপজেলা সহকারী কমিশনার ভূমি চান্দিনা, মোঃ জাবেদুল ইসলাম অফিসার ইনচার্জ চান্দিনা থানা, মোঃ রুহুল আমিন অফিসার ইনচার্জ ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, আনসার উপজেলা কমান্ডারসহ আরও অনেকে। সম্মানিত জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সকলের সাথে মতবিনিময় শেষে সবার মঙ্গল কামনা করেন এবং দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।