ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় কুমারী পূজা অনুষ্ঠিত

Link Copied!

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধা জেলা শহরের শচীন চাকি সড়কে আদর্শ কলেজ সংলগ্ন শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনে মঙ্গলবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রামকৃষ্ণ আশ্রম মিশন চত্বরে হিন্দু ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে। অন্যান্য ধর্মালম্বী মানুষও কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গনে ভীড় জমায়। বেলা ১১টার দিকে কুমারী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনাজপুরের কালিতলার সুমন মিশ্র ও অনু মিশ্রের মেয়ে রাখি মিশ্র (৫) কে কুমারী দেবী হিসেবে পুজা অর্ঘ্য নিবেদন করা হয় শচীন চাকি সড়কের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে। অনু মিশ্র দিনাজপুর কালিতলা কিন্ডারগার্টেনের প্লে শ্রেণির ছাত্রী। পূজা চলাকালে মুহুর্মুহু উলু ও শঙ্খধ্বনী বেজে উঠে। পুজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শেষে প্রসাদ বিতরণ করা হয়।