জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, চাঁন মিয়া চানু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সদস্য বাবুল সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, সাধারণ সম্পাদক রাকিব সরকার প্রমূখ। এ সময় মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

