ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বিশ্ব নদী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কক্সবাজার ডিসি অফিস চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সংস্থা হেল্প কক্সবাজার, এএলআরডি ও পরিবেশ সংগঠন সেভ দ্য কক্সবাজার এবং ডিজেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএলডিসি) প্লাটফর্ম কক্সবাজার। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নদী কেবল পানি প্রবাহের মাধ্যম নয়, বরং লাখো মানুষের জীবন জীবিকা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক ঐতিহ্যের প্রধান উৎস। মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে বাঁকখালীসহ জেলার অন্য নদীগুলো ক্রমাগত সংকটাপন্ন হয়ে পড়েছে। দখলে-দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে’। সৃষ্টিকর্তার অপার সৃষ্ট প্রাকৃতিক সম্পদ এই নদীগুলো রক্ষা করা আমার,আপনার সকলের নৈতিক দ্বায়িত্বও বটে। সেভ দ্যা কক্সবাজার’র চেয়ারম্যান তৌহিদ বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন- হেল্প কক্সবাজার’র নির্বাহী পরিচালক আবুল কাশেম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার সভাপতি নুরুল আমিন হেলালী, সাংবাদিক ও শিশু সংগঠক এম জসিম উদ্দিন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, হেল্পের চিফ কোঅর্ডিনেটর আবদুর রহিম বাবু, ডিএলডিসি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সুমন, সাংবাদিক ও পরিবেশকর্মী কামরুল হাসান, আয়ুইব আমানুল হক আমান, রফিকুল ইসলাম, লোকমান হাকিম ইমন ও ফাতেমাতুজ জোহরা। সভায় বক্তারা আরও বলেন, ‘কক্সবাজার জেলার অর্থনীতি, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে নদীগুলোর অস্তিত্ব অঙ্গাঙ্গীভাবে জড়িত। তীরজুড়ে গড়ে ওঠা অবৈধ জনবসতি ও বাণিজ্যিক অবকাঠামোর কারণে চরম হুমকির মুখে পড়েছে বাঁকখালীসহ অন্য নদীর গতিপথ। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত ও নাব্যতা হ্রাস পাচ্ছে দিনে দিনে। এছাড়া নদীতে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ফেলা হচ্ছে প্রতিনিয়ত। কৃষি জমি থেকে কীটনাশক ও রাসায়নিক সার সরাসরি নদীর পানিতে মিশে জলজ প্রাণী ও মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি তৈরি করছে’। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও পরিবেশকর্মী রতন দাশ।