যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সমগ্র বিতরণ করেছে। সোমবার দুপুরে তিনি তার ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ৩ শতাধিক পরিবারের মাঝে ওই পূজা সামগ্রী বিতরণ করেন। পূজা সামগ্রী হিসেবে তিনি তেল, ডাল ও আটা ভ্যানে করে প্রতিটি বাড়িতে বাড়িতে নিয়ে বিতরণ করেন। ওই পূজা সামগ্রী বিতরণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইন্তাজ আলী, চিত্ত ভৌমিক, ফারুক হোসেন, মশিউর রহমান, শেখ আবুল হাসানসহ তার ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কাউন্সিলর আব্দুল হালিম বলেন, পূজার আনন্দ বাড়িয়ে দিতে আমার ওয়ার্ডের যে সকল সনাতন ধর্ম অবলম্বী রয়েছে আমার সাধ্য অনুযায়ী তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এসব পণ্য সামগ্রী।

