ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সৈকত থেকে ৯ জনকে আটক

Link Copied!

কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। যাদের মধ্যে ৩ নারীও রয়েছেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত ডিআইজি জানান, কমিটেড টু প্রটেক্ট এন্ড প্রাউড টু সার্ভ- এ মূলমন্ত্রকে ধারণ করে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে। চলতি পর্যটন মৌসুমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত আছে। কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হয়েছে। এছাড়াও পূজার ছুটিকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক অবকাশযাপনে শহরে আসতে শুরু করেছেন।