ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে সংবাদ সম্মেলন

Link Copied!

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা ইউনিট সার ব্যবসায়ীরা সার সংকট নিরসন ও কৃষকের ভোগান্তি দূরীকরণের দাবিতে ৯ দফা প্রস্তাব উত্থাপন করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সংগঠনটির সভাপতি মোদাচ্ছের হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু স্বাক্ষরিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের কৃষি উৎপাদন টেকসই করতে হলে সার সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ জরুরি। সার ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমান বাজার ব্যবস্থাপনায় ভর্তুকিযুক্ত সার কৃষকের কাছে সঠিকভাবে পৌঁছায় না, ফলে কৃষক ও ব্যবসায়ী উভয়েই সমস্যায় পড়ছেন।
সার ব্যবসায়ীদের ৯ দফা দাবি-
. সার উৎপাদন ও আমদানির ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়াতে হবে।
. সার বিক্রির জন্য ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণে কোটা নির্ধারণ করতে হবে এবং জেলায় জেলায় সমানভাবে বিতরণ নিশ্চিত করতে হবে।
. ইউরিয়া সারের দাম ১৯৯০ সালের পর থেকে ধাপে ধাপে বেড়ে বর্তমানে ১০০০ টাকা বস্তা হয়েছে, তবে ব্যবসায়ীদের কমিশন কমে এসেছে। কমিশন বাড়াতে হবে।
. সার পরিবহনে সরকারি খরচ বরাদ্দের পাশাপাশি ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে।
. ২৫ কেজির পরিবর্তে আবার ৫০ কেজি বস্তায় সার সরবরাহ করতে হবে।
. কৃষকের জন্য সার কেনার প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে।
. ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও ডিএপি সারের মতো কম ব্যবহৃত সারগুলো বাজারে সহজলভ্য করতে হবে।
. সার বিক্রির কমিশন বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি ইউনিয়নে কো-অপারেটিভ সেন্টার চালু করতে হবে।
. সার সরবরাহ পর্যবেক্ষণে জেলা/উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত বৈঠক করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, সার ব্যবসায়ীদের সঠিকভাবে বণ্টন না দিলে কৃষকরা সময়মতো সার না পেয়ে চাষাবাদে ক্ষতির মুখে পড়বেন। এ অবস্থায় কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সার সংকট নিরসন ও কৃষকের স্বার্থে সরকারকে অবিলম্বে ব্যবসায়ীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, ঠাকুরগাও এর সভাপতি মো. মোদাচ্ছের হোসেন , সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান রাজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি প্রমূখ।