সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং বিশিষ্ট সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার একটি মামলা আছে। যার মামলা নং- ২০, তাং- ১১/০৬.২০২৫, ধারা ১৫(৩)/১৫ডি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ সাল।

