ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে বিএনপির পথসভা অনুষ্ঠিত

Link Copied!

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী তার নির্বাচনী এলাকায় ৩টি পথসভা করেছেন। রোববার বিকালে উপজেলার রাজামেহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের চাটুলী, সৈয়দপুর ও রাজামেহার বাজারে তিনটি পথসভার অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় তিনি ভানী ও বড়কামতা ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন। রাজামেহার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রইফ খানের সভাপতিত্বে ওই পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তার বক্তব্যে বলেন আপনেরা কারো কথায় কোন কান দিবেন না আমার নমিনেশন কর্নফার্ম আমার শরীর এখন পুরোপুরি সুস্থ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (প্রস্তাবিত), কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন রাজামেহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল সরকার ও পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবুল বাশার প্রমূখ।