ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে প্রেমের ফাঁদে ধর্ষণের অভিযোগ

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন মহব্বতপুর গ্রামের একরামুল হোসেন ভুট্টু মিয়ার ছেলে ফরহাদ হোসেন প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন। ভুক্তভোগী তরুণী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ফরহাদ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং একাধিকবার ধর্ষণ করে। প্রতিশ্রুতি ভঙ্গ করায় ওই তরুণী ফরহাদের বাড়িতে গিয়ে বিচার চান। কিন্তু সেখানেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তিনি ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। ২৮ সেপ্টেম্বর দুপুরে র‍্যাবের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার মিরসরাই থানার খৈয়াছড়া বেলাল এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে র‍্যাব-৫ (সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প) ও র‍্যাব-৭ (সিপিসি-১, চট্টগ্রাম) এর যৌথ দল। মামলার এজাহারে বলা হয়েছে, ফরহাদ ভুক্তভোগী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করার পাশাপাশি নানা প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে অর্থও হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মামলা করেন (মামলা নং-৩৪, তারিখ ১১/০৮/২০২৫ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা)। গ্রেফতারের পর ফরহাদকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।