ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের ছেলে সিফাত হোসেন রোববার দুপুরে বাড়ীর পাশে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে গাছের উপর বজ্রপাত হলে সিফাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।সিফাতের মরদেহ জামালপুর হাসপাতাল থেকে বাড়ীতে আনা হয়েছে।