কুমিল্লা জেলার পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছার এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মহোদয় পূজা মন্ডপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি মন্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। পূজার সময় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত মনিটরিং চালু থাকবে। নারী-পুরুষের জন্য থাকবে আলাদা প্রবেশপথ ও সুশৃঙ্খল সারিবদ্ধতা। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
তিনি বলেন, “পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।” পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদ, মন্ডপ কমিটি এবং ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা সবাইকে আহ্বান জানান সামাজিক সম্প্রীতি বজায় রাখা ভক্ত ও দর্শনার্থীদের সহযোগিতা করা ধর্মীয় উৎসবকে সার্বজনীন আনন্দে রূপান্তরিত করা পূজা মন্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত। কর্মকর্তারা বিশ্বাস প্রকাশ করেছেন যে, কুমিল্লায় এ বছরও দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ, নিরাপদ ও সার্বজনীন উৎসবের রূপে।

