ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

Link Copied!

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. জাহিদ হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাহিদ হোসেন কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জাহিদ হোসেন। পরে শনিবার সন্ধ্যায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শিবলী রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন।