শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে পুজা সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এই পুজা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পৌর এলাকার ১২৫০ জন হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেমেশসর মাহাতো,, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল রউফ বুলু, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ও বালিঘাটা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মন্ডল, নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা জানান, দুর্গোৎসবকে সামনে রেখে এমন উদ্যোগে আনন্দিত হয়েছেন তারা। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা করছে বিএনপি নেতা শামীম হোসেন মন্ডল।

