জুলাই শহীদের স্মরণে বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডা টুর্নামেন্ট ‘দ্বিতীয় সেমিফাইনাল শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে দেবিদ্বার উপজেলা আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। আব্দুর রউফ জুলুস সরকার সভাপতিত্বে কুমিল্লা উপজেলা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সী প্রধান অতিথি হিসেবে উক্ত খেলাটি উদ্বোধন করেন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু) চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ডাঃ আবদুল আউয়াল মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গাজী রুহুল, সালাহ উদ্দিন চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মাসুম সরকার, রসুলপুর ইউনিয়নের যুবদলের সভাপতি মহসিন প্রমূখ। উক্ত খেলায় অংশ নেয় জয়পুর ফুটবল একাদশ ও প্রজাপতি একাদশ। খেলায় প্রজাপতি একাদশকে ২-১ গোলে পরাজয় করে জয়পুর একাদশ বিজয়ী হয়ে ফাইনালে উঠে। জয়পুর একাদশ ফাইনালে বাখরনগর একাদশের সাথে অংশগ্রহণ করবে।

