ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

Link Copied!

সাভারে পৌর যুবদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভাগলপুর টপ ক্লাস কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মী সভায় ঢাকা জেলা যুবদলের সাবেক তথ্য, যোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জালাল উদ্দিন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সামিরুল হক সামির এবং সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম। কর্মী সভায় প্রধান বক্তা বিল্টু বলেন, “জামায়াত শিবির এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজও তারা ভিন্ন ভিন্ন নামে সক্রিয় হয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে চায়। বিএনপি ও যুবদল দেশের জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করছে, কখনোই স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে আপস করবো না।” তিনি আরও বলেন, “যুবদল দেশের তরুণদের সত্যিকারের গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করতে চায়। এজন্য প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে মাঠে সক্রিয় থাকতে হবে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মো. এমদাদ মিয়া। কর্মী সভায় বিএনপির নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।