ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের শ্রীপুর থানায় সোপর্দ

Link Copied!

গাজীপুর সাফারি পার্কে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে অবৈধভাবে প্রবেশের দায়ে ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জন যুবককে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে। সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাত্রিকালীন টহলের সময় পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছে। পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও গভীর রাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।