ঢাকাThursday , 25 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে শিক্ষার্থীদের সহায়তা প্রদান

Link Copied!

যশোরের কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তাসহ ৭২ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষাবৃত্তি হিসেবে ১৪ লাখ টাকা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ওই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএ’র আর্থিক সহযোগিতায় ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কেশবপুরে ক্ষতিগ্রস্ত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নয় লাখ ৩০ হাজার টাকা ও ৭২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে চার লাখ ১১ হাজার টাকা এবং ৭২টি স্কুলব্যাগ প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, আইটি অ্যান্ড প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি বজলুর রহমান খান, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় ব্রহ্ম, এসএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দীন, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় চক্রবর্ত্তী, চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান ও সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার।