ঢাকাThursday , 25 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে পলাশ চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঁচবিবি রেলস্টেশন থেকে প্রায় ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নির্মলি চন্দ্রের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, পলাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী “পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেনটি পাঁচবিবি স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।