ঢাকাThursday , 25 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের

পিআইডি
September 25, 2025 8:03 pm
Link Copied!

‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প কমিটির সিদ্ধান্ত মোতাবেক মোট ১৬১ জন জনবল নিয়োগের লক্ষ্যে নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ আউটসোর্সিং প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি প্রদান’ শিরোনামে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ২৫,০০,০০০,০৫৬,৩৫,০০৩,২২-০৫৪ স্মারক নম্বরে প্রকাশিত একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নিয়োগপত্র ও কার্যাদেশ তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশে উল্লেখ করা হয়েছে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে এবং প্রতিষ্ঠানটির হিসাব নম্বর ০০৫৩৩০১২৬৬১, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, তোপখানা রোড শাখায় নিয়োগকৃত ১৬১ জন কর্মীর বেতন প্রদান করা হবে। প্রতারক চক্রের এ ভুয়া পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩ এর উপসচিব আবুল বাকের মো. তৌহিদ-এর নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বাস্তবে তিনি বর্তমানে এ মন্ত্রণালয়ে যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) পদে কর্মরত আছেন। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।