ঢাকাThursday , 25 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে আগুনে নিহত ও আহতদের পরিবারকে ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা

পিআইডি
September 25, 2025 8:00 pm
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নিভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকায় জাতীয় বার্ণ ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাগণ এ অর্থের চেক হস্তান্তর করেন। এছাড়াও চিকিৎসারত ৪২ শতাংশ দগ্ধ ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমকে দুই লাখ টাকা এবং ৫ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার মুহাম্মদ জয় হাসানকে ১ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কাছে চেক হস্তান্তর করা হয়েছে। গত ২৩ শে সেপ্টেম্বর গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে আগুন নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের ৪ জন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হন।