ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেল-ছাত্রাবাসে আওয়ামী লীগের কর্মী থাকলে তথ্য দেয়ার অনুরোধ পুলিশের

Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি রাজধানীর আবাসিক হোটেল, ফ্ল্যাট বা ছাত্রাবাসে অবস্থান করে থাকেন—তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যারা তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘গোয়েন্দা নজরদারির পাশাপাশি আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে নিয়মিত পুলিশি অভিযান চলছে। এইসব স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি জনগণ তথ্য দেন, পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে তাদের গ্রেফতার করবে।’

নজরুল ইসলাম বলেন, ‘এই গ্রেফতার কার্যক্রমের ফলে রাজধানীতে ঝটিকা মিছিল কমে আসবে। জনগণের সহায়তায় অনেক নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’

ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা বিভিন্ন স্থানে গোপনে মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ সতর্ক রয়েছে, এবং এসব কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত থাকবে।’

ডিএমপি জানিয়েছে, তথ্যদাতাদের নাম, পরিচয়, মোবাইল নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ কোনোভাবেই করা হবে না।