ঢাকাMonday , 22 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানাসহ নিষিদ্ধ পলিথিন জব্দ

‌পিআইডি
September 22, 2025 7:59 pm
Link Copied!

পরিবেশ অধিদপ্তর ২১ সেপ্টেম্বর ভোলা ও নড়াইল জেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে ২টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ২ হাজার ৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া, ২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে শব্দদূষণ বিরোধী ৩টি মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক এবং লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।